
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান ‘চেলেবি এভিয়েশন’ (Celebi Aviation)। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠক করেন চেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ ই মি. রামিস শেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার ছিলেন।
বৈঠকে চেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরগুলোর সেবার মান উন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে চেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।
সভায় মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের ভবিষ্যৎ গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও চেলেবি এভিয়েশনের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চেলেবি এভিয়েশনকে একটি বিস্তারিত ‘কনসেপ্ট পেপার’ জমা দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের পর্যটন ও এভিয়েশন খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করা হয়।

লালমনিরহাট, নওগাঁ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার আরও ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি।
৪ ঘণ্টা আগে
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুয়াসংক্রান্ত অপরাধের যুক্তিসংগত সন্দেহ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পেতে যাচ্ছে।
১২ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. শরিফুল ইসলাম এখন ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন...
১৪ ঘণ্টা আগে