
আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ঢাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্যে চামড়া বিপণনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টার্সে একটি মনিটরিং সেল কার্যকর থাকবে। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানির হাট, পশু পরিবহন কিংবা অন্য কোথাও চাঁদাবাজি ঠেকাতে একটি হটলাইন নম্বর চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা নজরদারিতে রাখা যায়। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন। কোথাও চাঁদাবাজির ঘটনা নজরে এলে হটলাইনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে যাতে কোনো পোশাকশ্রমিকের বেতন বকেয়া না থাকে, সে বিষয়ে পোশাক খাতের মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

লালমনিরহাট, নওগাঁ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার আরও ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি।
৪ ঘণ্টা আগে
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুয়াসংক্রান্ত অপরাধের যুক্তিসংগত সন্দেহ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. শরিফুল ইসলাম এখন ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন...
১৪ ঘণ্টা আগে