পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় দিনের মতো আজ শুক্রবার সকালে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ১৬ মার্চের (সোমবার) রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। বেলা ২টা থেকে পাওয়া যাবে একই দিনের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলছে দুই অঞ্চলে ভাগ করে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি হয় বেলা ২টায় থেকে।
পরবর্তী সূচি অনুযায়ী, আগামীকাল ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ পাওয়া যাবে ১৮ মার্চের টিকিট, ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট এবং ১০ মার্চ দেওয়া হবে ২০ মার্চের টিকিট।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্র (Import Permit) প্রচারিত হচ্ছে। প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে। এই ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে...
২ মিনিট আগে
এক দিনের সফরে আজ শনিবার সকালে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রওনা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য, সম্প্রীতি
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান...
১৩ ঘণ্টা আগে