
সাবেক সেনা কর্মকর্তা মো. সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (ব্লক) করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন এনআইডি ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। সামছুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশ-বিদেশে প্রচুর অর্থ সম্পদ রয়েছে। এই অভিযোগের বিষয়টি দুদক অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তি এসব স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার পাঁয়তারা করছেন। এটা রোধকল্পে ও অপরাধমূলক কাজের আলামত রক্ষার্থে অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারিসহ তাঁর এনআইডি কার্ড ব্লকের নির্দেশ দেওয়া প্রয়োজন।

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
১০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
২৮ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে