
যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে বিদ্যমান খেলার মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আগামী ৩০ জুনের মধ্যে সারা দেশের খালি মাঠের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব মহানগরসহ গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন এবং নতুন খেলার মাঠ স্থাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের বিষয়ে সভায় বিশেষ জোর দেওয়া হয়।
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের সব জেলায় ও উপজেলায় তথ্য-উপাত্ত সংবলিত খালি মাঠের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। আগামী ৩০ জুনের মধ্যে এই তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে খেলার মাঠ প্রস্তুতির কাজ শুরু করব। তরুণ যুবদের খেলার সুযোগ সৃষ্টিতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় না জড়িয়ে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লায় নিখোঁজের পরদিন গত শনিবার মরদেহ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। একই দিন সুনামগঞ্জে অচেতন বাবার পাশ থেকে তিন ভাই-বোনের মরদেহ এবং মানিকগঞ্জে মা-বাবার মরদেহের পাশ থেকে দেড় বছরের আলিজা নূরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা পৃথক হলেও এই পাঁচ শিশুই হয়
৮ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে তাঁদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিএনপি-সমর্থক আইনজীবীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, বিএনপির বাইরের কিছু আইনজীবী টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।
৯ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
১৪ ঘণ্টা আগে