
আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রস্তাবটির পক্ষে একমত পোষণ করে দলগুলো।
আজকের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে কমিশন যে আইনের প্রস্তাব করেছে সে বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। তবে ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট যে বোর্ডের প্রস্তাব করা হয়েছিল, তার বিষয়ে সকলে একমত হতে পারেনি। প্রস্তাব এসেছে দলগুলোর কাছ থেকে পরের নির্বাচিত সংসদ এই আইনের কাঠামো ও বোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
বিষয়টি নিয়ে আজ প্রথমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পরে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা।
পরে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। রাজধানীর বাইরে সব বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়ে জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল একমত হয়। জামায়াতের পক্ষ থেকে শুরুতে পুরোনো চারটি বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলা হয়। এনসিপি আট বিভাগে করার পক্ষে বলে। এদিকে বিএনপি বলেছে, স্থায়ী বেঞ্চ না করে বছরে একবার বা দুবার অস্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য। বিষয়টি নিয়ে এখনো ঐকমত্যে আসেনি দলগুলো।
আরও খবর পড়ুন:

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৮ ঘণ্টা আগে