Ajker Patrika

বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালু

বাসস, ঢাকা  
বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ‘মিডিয়া সেন্টার’ ও হটলাইন সেবা চালু করেছে সরকার।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিকেরা মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন।

আজ সোমবার থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে।

এ ছাড়া বিদেশি সাংবাদিকদের নির্বাচন-সংক্রান্ত তথ্যের জন্য দুটি হটলাইন সেবাও চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো—৪৮৩২২৩৪৪ ও ৪৮৩২২৪৩৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত