
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম ও গণভোট আয়োজনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস। তিনি বলেছেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বরাবরই শ্রদ্ধাশীল। এর সার্থক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের প্রতি সমর্থন রয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজের সঙ্গে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে করা বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস ব্যক্ত করে ইভারস ইজাবস আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, সংস্কার এবং সংবিধান সংশোধনের বিষয়ে ইইউর পক্ষ থেকে জানতে চাওয়া হলে জুলাই সনদের বিষয়সমূহ ব্যাখ্যা করেন আলী রীয়াজ। তিনি বলেন, গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং আর যাতে মানুষের অধিকার বঞ্চিত না হয়—সে জন্যই অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিনিধিদলকে তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৯ মাস আলোচনাক্রমে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং দলগুলো এতে স্বাক্ষর করেছে। জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের প্রয়াসে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কামনা করেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি, ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও অ্যান মার্লবরো।

দেশে সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কে সার্বিক নিরাপত্তা বাড়াতে সরকারের উদ্যোগ জোরদার করতে আগামী রোববার (২৯ মার্চ) একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে। আজ শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছ
১ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বেলা ৩টা ৫৭ মিনিটে উপস্থিত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ চাহিদা বৃদ্ধির সুযোগে কালোবাজারির প্রভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
৩ ঘণ্টা আগে