Ajker Patrika

রিয়াদ রুটের ফ্লাইটের নতুন সূচি জানা যাবে সোমবার দুপুরে

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮: ০৭
রিয়াদ রুটের ফ্লাইটের নতুন সূচি জানা যাবে সোমবার দুপুরে

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত হওয়া দুই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি জানা যাবে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায়।

আজ রোববার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা (ইউটিসি) পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত।

বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ১১ ও ১২ অক্টোবর ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ফ্লাইট দুটির পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি সম্পর্কে আগামীকাল দুপুর ১২টায় যাত্রীদের অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত