ঢাকা: করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে অন্তত দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা মিউকরমাইকোসিস (কালো ছত্রাক) ধরা পড়েছে।
আজ মঙ্গলবার (২৫ মে) বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্ল্যাক ফাঙ্গাস যাদের শরীরে শনাক্ত হয়েছে তাদের আমরা সতর্কতার সঙ্গে চিকিৎসা দিচ্ছি। আমরা চেষ্টা করছি তাঁদের ব্লাড সুগার যেন নিয়ন্ত্রণে থাকে।
ডা. লাভলি বাড়ৈ জানান, করোনা আক্রান্ত রোগীকে মাত্রা না বুঝে স্টেরয়েড দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, যার ফলে রোগীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের শরীরেও ছত্রাকজনিত রোগটি শনাক্ত হয়।
সম্প্রতি ভারতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা মিউকরমাইকোসিস (কালো ছত্রাক)। এখন পর্যন্ত দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসে শনাক্ত হয়ে মারা গেছেন ৯০ জন।
আরও পড়ুন:

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পড়া ও লেখার প্রথাগত অনুশীলনে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতার ওপর সমান জোর দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৯ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। একইভাবে বেসামরিক প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি সাধারণ পরিষদের নতুন এই অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগে