
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁরা মুক্তি পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুভাষ কুমার ঘোষ বলেন, ‘রোববার বিকেল ৫টার দিকে আদালত থেকে তাঁদের জামিনের কাগজপত্র আসে, এরপর তাঁদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়। সন্ধ্যা ৭টা ৪ মিনিটের দিকে তাঁরা মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে যান।’
১০ অক্টোবর বিচারপতি মো. এমদাদুল হক আজাদের একক বেঞ্চ তাঁদের জামিন দেন। এর আগে সাজার বিরুদ্ধে আদিলুর ও এলান আপিল করেন।
এর আগে মতিঝিলে হেফাজেত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তথ্য বিকৃতির দায়ে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এবং সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি উভয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।
রায়ের পর তাঁদের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের রায় বাতিল চেয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাব পাস হয়। অধিকারের দুই নেতা আদিলুর রহমান খান ও এ এস এম নাসির উদ্দিন এলানের কারাদণ্ডের নিন্দা জানিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের রায় বাতিল করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ইইউ এমপিরা।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশস্থল থেকে রাত্রিযাপনের ঘোষণা দেওয়া হলে তাদের সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন হেফাজতে ইসলামের ৬১ জন নেতা-কর্মী নিহত হয়েছিলেন বলে দাবি ও প্রচার করে অধিকার।
এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। ওই ডায়েরি পরে মামলা হিসেবে রূপান্তরিত হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে ৩২ জনকে সাক্ষী করা হয়।
আরও পড়ুন:

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
৬ মিনিট আগে
কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত
২৭ মিনিট আগে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং এই কেন্দ্র থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়।
২৮ মিনিট আগে
শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন...
১ ঘণ্টা আগে