
আইসিটি আইনে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে দুই বছর কারাদণ্ডের রায় বাতিল চেয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাব পাশ হয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী, ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে বৃহস্পতিবার দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যা) ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাবনার ওপর ভোট অনুষ্ঠিত হয়। পরে পার্লামেন্টে প্রস্তাবনাটি গৃহীত হয়েছে।
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে ইউরোপিয়ান পার্লামেন্টের এমপিরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা এনজিও, মানবাধিকার কর্মী এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারের কথা স্মরণ রেখে সরকারকে এমন পরিস্থিতি সৃষ্টির আহ্বান জানানো হয়েছে যেন, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন সহজে বিদেশি অনুদান লাভ করতে পারে।
‘অধিকার’-এর দুই নেতা—আদিলুর রহমান খান এবং এএসএম নাসিরুদ্দিন এলানের কারাদণ্ডের নিন্দা জানিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের রায় বাতিল করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ইইউ এমপিরা। রায়ের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের ইবিএ সুবিধা পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
এর আগে গত বুধবার রাতে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে ওই প্রস্তাবনার ওপর আলোচনা ও বিতর্ক করেন ইউরোপিয়ান পার্লামেন্টের ছয় সদস্য।
‘মোশন ফর অ্যা রেজ্যুলেশন’ শিরোনামে ওই প্রস্তাবনায় ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিরোধী নেতাদের গ্রেপ্তার ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার কর্মী এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি নিরাপদ এবং অনুকূল কাজের অবস্থা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরা হয়েছে ওই রেজ্যুলেশনে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং শ্রমিকদের অধিকারের মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে বলে মত দেওয়া হয়েছে ওই রেজ্যুলেশনে।
এ অবস্থায় শিগগির এবং কোনো শর্ত ছাড়া মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রতিনিধিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার এবং সংস্থাটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিদেশি অনুদানের ব্যবহার সহজতর করতে সরকারকে আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবনায় মানবাধিকার সংস্থাগুলোকে সহযোগিতা করার মাধ্যমে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে সাইবার নিরাপত্তা আইন গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে এতে।
এ ছাড়া বাংলাদেশের মানবাধিকার নিয়ে সর্বোচ্চ উদ্বেগ প্রকাশ করতে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, ইইউ প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত সদস্য রাষ্ট্রগুলোর দূতাবাসকে আহ্বান জানানো হয়েছে। স্থানীয় মানবাধিকার রক্ষক, ইউনিয়ন কর্মী এবং হামলার শিকার সাংবাদিকদের প্রতি তাদের সমর্থন বাড়ানোর কথাও বলা হয়েছে।
আরও পড়ুন:

দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
৪ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের ২ এপ্রিল। ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর পরপরই ইতিহাসের অন্যতম বৃহত্তম অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কাঁধে বহনযোগ্য একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়।
৩ ঘণ্টা আগে