তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতির মাধ্যমে এই উদ্বেগের কথা প্রকাশ করা হয়। কারাদণ্ড ছাড়াও আদিলুর ও এলানকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বিবৃতিতে বলা হয়, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষায় সুশীল সমাজ এবং মানবাধিকার রক্ষাকারী সংস্থাগুলো যে ভূমিকা পালন করে তা মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করে।
বাংলাদেশে মানবাধিকার সম্পর্কিত ‘অনলাইন এবং অফলাইনে মতপ্রকাশের স্বাধীনতার উল্লেখযোগ্য সীমাবদ্ধতা’ শীর্ষক ২০২২ সালের কান্ট্রি রিপোর্ট তুলে ধরে বিবৃতিতে দাবি করা হয়েছে—বাংলাদেশের মানবাধিকার গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ সরকারি বিধিনিষেধের মধ্যে পরিচালিত হয়েছে।
এই প্রেক্ষাপটে অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে আদালতের রায় মানবাধিকার রক্ষাকারী এবং সুশীল সমাজের গণতান্ত্রিক ভূমিকা পালনের ইচ্ছাকে আরও সংকুচিত করতে পারে বলে মনে করছে মার্কিন দূতাবাস।
বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েক দশক ধরে যারাই ক্ষমতায় থাকুক না কেন ‘অধিকার’ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট করেছে। আমরা গণতন্ত্রের অপরিহার্য উপাদান হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি প্রাণবন্ত সুশীল সমাজকে সমর্থন করে যাচ্ছি এবং সেই মৌলিক অধিকারগুলোর প্রয়োগ সীমিত করার প্রচেষ্টার বিরোধিতা করছি। ”

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে নীতি নির্ধারণ ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
৫ মিনিট আগে
কোনো ধরনের রাজনৈতিক চাপ বা প্রভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেছেন, দুদক স্বাধীন ও স্বায়ত্তশাসিত
২৬ মিনিট আগে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং এই কেন্দ্র থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হয়।
২৭ মিনিট আগে
শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন...
৪৪ মিনিট আগে