
বাংলাদেশের সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন গঠনের শর্ত পরিবর্তন করে সাধারণভাবে সব শিল্পকলকারখানার জন্য কমপক্ষে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষর বা সমর্থনের বিধান করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে প্রস্তাবিত শ্রম আইন নিয়ে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
প্রস্তাবিত সংশোধিত শ্রম আইনে, ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কারখানার শ্রমিকের সংখ্যা অনুযায়ী সমর্থনসংক্রান্ত স্বাক্ষরের হার কম-বেশি করে একাধিক ভাগে ভাগ করা ছিল। সেখানে তিন হাজারের বেশি শ্রমিকের কারখানায় ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থন বাধ্যতামূলক ছিল। আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এখন সব ধরনের কারখানার ক্ষেত্রেই কমপক্ষে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষরযুক্ত বা তাঁদের সমর্থন থাকলে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে।
এ বিষয়ে আনিসুল হক বলেন, আগে ছিল ১৫ শতাংশের হার (শ্রমিকের সমর্থন), শুধু যেসব কারখানায় তিন হাজার বা তার বেশি শ্রমিক আছে, সেগুলোতে। এখন এটি তুলে দেওয়া হয়েছে। সব শ্রমিকদের ক্ষেত্রেই ১৫ শতাংশ কাজ করবে (সমর্থন লাগবে)।’
‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩’ মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পাস হলেও তাতে ভুল থাকায় গত বছরের ২০ নভেম্বর সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত বছর ২২ নভেম্বর সংসদ সচিবালয় এ বিষয়ে বার্তাসহ বুলেটিন প্রকাশ করে।
আইনমন্ত্রী তখন জানান, ওই বিলটি ভুল থাকায় নতুন সংসদে উপস্থাপন করা হবে ও তা সংশোধন করা হবে। তবে আজ মঙ্গলবার আইনমন্ত্রী যে কথায় ইঙ্গিত মিলেছে, সেটি চলতি অধিবেশনে নাও উঠতে পারে।
আইনমন্ত্রী বলেন, শ্রম আইনটি সংসদের চলতি অধিবেশনে পাস করার পরিকল্পনা ছিল। কিন্তু অধিবেশনে সেটা হচ্ছে না। কারণ, আইএলও অনেক পরামর্শ দিচ্ছে, সেগুলো অন্তর্ভুক্ত করা হবে কি হবে না- বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে।
তিনি বলেন, ‘আজকে এটার ধারা ও উপধারা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এবং কিছু কিছু বিষয় আছে স্টেকহোল্ডারদের সঙ্গেও আলাপ করতে হবে। এ জন্য দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা হচ্ছে এই মিটিংটা আবারও পরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইএলওর উদ্যোগে একটা স্টেকহোল্ডার ফ্যাসিলিটেশন মিটিং হবে। যেখানে যেসব ইস্যু নিয়ে আমাদের সাথে তাদের মতপার্থক্য আছে, সেগুলো আলোচনা হবে।’
আইএলও শ্রম আইন সংশোধনের বিষয়ে তাড়াহুড়ো না করে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছে বলে আনিসুল হক জানান।
তিনি আরও বলেন, আইএলওর প্রতিনিধিরা সংজ্ঞার বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। তবে কিছু কিছু বিষয়ে একমত হননি আইনমন্ত্রী।
আজকে তারা কি পরামর্শ দিয়েছে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মূল সাজেশন হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞার মধ্যে... তারা বলছেন, ম্যানেজার ও সুপারভাইজার স্টাফদেরকে ওয়ার্কার বলা। একটা কথা আসছিল ইউনিভার্সিটি টিচারদেরকে ওয়ার্কার বলতে হবে। আমি সেটা নাকচ করে দিয়ে বলেছি, ইউনিভার্সিটি টিচারদেরকে আমরা ওয়ার্কার বলতে পারব না। ইউনিভার্সিটি টিচাররাও চান না যে তাঁদেরকে ওয়ার্কার বলতে এবং ওয়ার্কারের সংজ্ঞায় আনতে। আমরাও চাই না।’
ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ১০ শতাংশ শ্রমিকের সমর্থনের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ১০ শতাংশ নিয়ে কোনো আলোচনাই হয়নি। আগে কথা ছিল, তিন হাজার বা তার ঊর্ধ্বে শ্রমিক যেসব কারখানায় আছে, তাদের শুধু ১৫ জন্য শতাংশ হবে। এখন সেটাও তুলে দেওয়া হচ্ছে, সব কারখানার ক্ষেত্রে ১৫ শতাংশ লাগবে।

ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) অংশীদার সদস্য হওয়ার আবেদনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশ তাদের বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও উন্নীত করে নতুন যুগে...
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল শনিবার বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে...
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
১০ ঘণ্টা আগে
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে কাউকে এনে পুশ ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে
১২ ঘণ্টা আগে