কলকারখানা

৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে বিজিএমইএর সদস্য ২৮২টি, বিকেএমইএর ১২০টিসহ ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে। বন্ধ কারখানার নামের তালিকা সংগ্রহের কাজ চলছে।

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ, কাজ হারালেন হাজারো শ্রমিক
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার শ্রমিক ছাঁটাই করা হয় এবং শুক্রবার থেকে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে ব্যাংকের সহযোগিতা না পাওয়া ও কাঁচামাল আমদানি করতে না পারার কথা জানানো হয়েছে।

চালু কারখানা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পোশাকশিল্পের মালিকেরা
দেশের তৈরি পোশাক খাতে একের পর এক কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে এবার চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।












