জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় চেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
আজ বুধবার (৫ জুন) বিকেলে আইনজীবীর মাধ্যমে তিনি সময়ের আবেদন করেন বলে আজকের পত্রিকা’কে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে ও তাঁর স্ত্রী-সন্তানদের রোববার (৯ জুন) দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।
তবে এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে আবেদন করেছেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ১৫ দিন পর্যন্ত সময় দিতে পারে।
বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের তলবের বিষয়টি গত ২৮ মে জানায় দুদক।
আরও খবর পড়ুন—

দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে— ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
২ ঘণ্টা আগে
নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
২ ঘণ্টা আগে
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
৭ ঘণ্টা আগে
ফেনসিডিলের চোরাচালান ঠেকাতে ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। চলছে নিয়মিত অভিযানও। তারপরও থেমে নেই মাদক চোরাচালান। ফেনসিডিলের বিকল্প হিসেবে এখন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন নতুন নামের ‘কাশির সিরাপ’।
১৪ ঘণ্টা আগে