জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলার ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।
এর আগে, রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছিলেন, ‘হাসানুল হকের বিরুদ্ধে মূলত অভিযোগ সুপিরিয়র রেসপন্সিবিলিটি। তাঁর দায়িত্ব ছিল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বিভিন্ন পলিসির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তাঁদের বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে কুষ্টিয়াসহ সারা দেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ১০ জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করেছি। প্রত্যেকেই হাসানুল হক ইনুর সংশ্লিষ্টতা প্রমাণ করেছে। আমরা মনে করি সাক্ষ্য-প্রমাণে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। আমরা প্রত্যাশা করি তাঁর সর্বোচ্চ শাস্তি হবে।’
গত বছরের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় গত বছরের ১১ সেপ্টেম্বর। প্রসিকিউশন ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিনই ট্রাইব্যুনাল তা আমলে নেন। অভিযোগ গঠন করা হয় ২ নভেম্বর। আর সূচনা বক্তব্য শুরু হয় ৩০ নভেম্বর।
ইনুর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষী দিয়েছেন। আর আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শুরু হয় চলতি বছরের ১৩ এপ্রিল। যুক্তিতর্ক শেষ হলে ১৩ মে থেকে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। এই মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।
৩ মিনিট আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রস্তাবিত বাজেট থেকে কমালে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে এবং লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী রাজধানী ও সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৫ মিনিট আগে
ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ বা প্রচারের বিষয়ে দেশের সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করা হবে বলে জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান...
১ ঘণ্টা আগে