মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং মুখ্যসচিব হতে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন। শিগগিরই তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের একটি বিশ্বস্ত সূত্র আজকের পত্রিকা’কে বিষয়টি জানিয়েছে।
তথ্য অনুযায়ী, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশীদকে নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
তারও আগে গত ১৩ আগস্ট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান পদ থেকে ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করায় নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. শেখ আব্দুর রশীদ।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়েই মিথ্যা মামলা দিয়ে তাঁকে ওএসডি করে। পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও তাঁকে চার বছর পর জানানো হয়, যখন অবসরে যান তিনি। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তাঁর ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।
একই ব্যাচের কর্মকর্তা ড. আব্দুল মোমেন। ২০০৯ সালে একই কায়দায় তাঁকেও ওএসডি করা হয়। তখন তিনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৭ আগস্ট তাঁকে চুক্তিতে ২ বছরের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়।
আরও খবর পড়ুন:

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণার পর রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছে পুলিশ।
২৩ মিনিট আগে
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায়
৪ ঘণ্টা আগে
অবশেষে চূড়ান্ত হয়েছে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেনের নাম। ‘সপ্তপদী এক্সপ্রেস’ নামে পাবনা-ঢাকা-পাবনা রুটে যমুনা সেতু হয়ে চলবে এটি। বাংলাদেশ রেলওয়ে ৮০৭/৮০৮ নম্বরের নতুন এই এক জোড়া আন্তনগর ট্রেনের নামসহ পরিচালনার অনুমোদন এরই মধ্যে দিয়ে দিয়েছে। ট্রেনটিতে থাকবে এসি সিট, স্নিগ্ধা ও শোভন...
৪ ঘণ্টা আগে
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র বিষয়টি বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর উদ্যোগে গঠিত এ ধরনের প্রতিরক্ষা জোটে ঢাকার অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবীর...
৫ ঘণ্টা আগে