
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রায় ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা প্রদান করবে অস্ট্রেলিয়া। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এই অর্থ শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে ব্যয় করবে।
আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩৭ কোটি টাকা) সহায়তার এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
এ ছাড়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া এ পর্যন্ত মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১০ হাজার ৭৭০ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে। নতুন এ তহবিলের অর্থ ইউনিসেফ শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে ব্যয় করবে।

সরকার চলতি আগস্ট মাসে ১০ লাখ এবং চলতি বছরে ৪৭ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে সারা দেশের সব উপজেলায় একযোগে চলছে কৃষক নিবন্ধন কার্যক্রম। তবে সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধন কার্যক্রমে অর্থছাড়ে বিলম্ব, ডিজিটাল ভূমি রেকর্ড না থাকা এবং লক্ষ্যমাত্রা অনুপাতে...
১ ঘণ্টা আগে
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি উন্মুক্ত করতে একটি নীতিমালা তৈরির খবরের সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে অনুমান নির্ভর কিছু প্রতিবেদন প্রকাশ হচ্ছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। তবে খবরের কোন অংশগুলো অনুমান নির্ভর সে বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্যে কোনো ব্যাখ্যা নেই।
৫ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি সর্বজনীন আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়। আপনারা জুলাইকে বিক্রি করবেন না। জুলাই যে সর্বজনীন একটি আন্দোলন ছিল, সেটিকে সেভাবেই রাখতে হবে।
৬ ঘণ্টা আগে
‘এক-এগারোর সময় আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের তথ্য বিভিন্ন সাক্ষীর বর্ণনায় পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলো বিচারে রিফ্লেকশন হবে’ বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর...
৭ ঘণ্টা আগে