
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’
আজ সোমবার আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কথা বলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাঁর মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
ওসমান হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ গতকাল রোববার এ আদেশ দেন।
বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলা হয়েছে, গুপ্তচরের মাধ্যমে সংবাদ পাওয়া যাচ্ছে,আসামি ফয়সাল করিম যেকোন সময় বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যেতে পারে। বাংলাদেশ থেকে স্থল, নৌ ও বিমান বন্দরের ইমিগ্রেশন হয়ে পালানোর সময় তাঁকে আটকের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আসামির বিরুদ্ধে বিদেশ গমন রোধ বা নিষেধাজ্ঞা আরোপের আদেশ প্রয়োজন।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ওসমান হাদির মৃত্যুর রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে থানা-পুলিশ ১৩ জন, কাউন্টার টেররিজম ইউনিট ৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরও এক দিন ছুটি বাড়ানো হয়েছে। এ জন্য পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে এবার ঈদের ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ...
২৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা বিবেচনায় কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় গত কয়েক দিনে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে মোট...
৩১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন বিমানের ফ্লাইট ক্রুরা।
৩৪ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ১৫ মার্চের (রোববার) রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। এরপর বেলা ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
৪ ঘণ্টা আগে