সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গোয়েন্দা বিভাগের (ডিবি) নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-কমিশনার (ডিসি) বলেন, ওনার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা আছে। তবে ঢাকার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। ওনাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ঊর্ধ্বতনরা আছেন। তাঁরাই সিদ্ধান্ত নেবেন কোন মামলায় গ্রেপ্তার দেখাবেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গত ১৫ আগস্ট এই মামলাটি দায়ের করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু এর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, মামলাটি এফআইআরভুক্ত হয়েছে। মামলা নম্বর হচ্ছে (১১ /২০২৪)। মামলায় এজহারভুক্ত নামীয় আসামি হলেন ৫১০ জন।
আরও খবর পড়ুন:
- ৩২৩ পৌর মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ
- রূপপুর প্রকল্পে শেখ হাসিনার অর্থ আত্মসাতের খবর, যা বলছে রোসাটম
- পুলিশ সদস্যদের ভারতে যাওয়ার হিড়িক
- সাবেক ৪১ মন্ত্রী-এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত
- ১২ সিটি করপোরেশনে প্রশাসক হলেন যারা
- চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ১০৮ জনের নামে হত্যা মামলা
- বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক উসকানি সমানতালে চলছে ভারতীয় সামাজিক ও গণমাধ্যমে
- সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ৬২ জনের নামে হত্যা মামলা
- এবার ১২ সিটি করপোরেশনের মেয়র অপসারণ
- ১৩ বছর পর হারুন-বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবদিনের হত্যাচেষ্টার মামলা
- মিরপুরে লিটন হত্যায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
- সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ
- পাচার হওয়া টাকা উদ্ধারে সহযোগিতা করবে ইইউ: আমীর খসরু
- ক্রীড়া উপদেষ্টাকে শেরেবাংলা ঘুরিয়ে দেখালেন তামিম
- নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব: শিক্ষা উপদেষ্টা
- গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় হচ্ছে, এটা বৈষম্যমূলক: নতুন এনবিআর চেয়ারম্যান
- পদত্যাগ করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান
- বিসিবি থেকে জালালের পদত্যাগ, বোর্ডে তবে ফারুক
- শরিয়াহ নীতি ভেঙে সুদে ঋণ সোনালী ব্যাংকের
- রেমিট্যান্স প্রবাহ বাড়ছে হু হু করে
- পাপনের পাপগুলো
- সেই তরুণ ক্যাপ্টেনকে সেনাপ্রধানের ধন্যবাদ
- দেশের সব উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ
- ভিপি নুরের সঙ্গে ছবি থাকায় ভারতের ভিসা পাননি বাঁধন
- ব্যাংকে গড়াচ্ছে সঞ্চয়পত্রের টাকা
- অন্তত ৫ ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন: ড. ইউনূস
- প্রশ্ন করলে কাঁদছেন পলক, চুপ আনিসুল হক
- সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল


চাঁদপুরে ডা.দীপু মনিসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা







