
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের বর্তমানে বিভিন্ন পর্যায়ে যে শিক্ষক আছেন, তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। এটা যে আমাদের দেশের জন্য সব ক্ষেত্রে উপযোগী, তা-ও মনে করছি না। এটা তো বাস্তবায়ন হচ্ছেও না। বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি।’
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটায় ফিরে গেলেও এমনভাবে ফিরে যাব না যে, এটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা (শিক্ষার্থীরা) যা পড়ে ফেলেছে, তার সঙ্গে মিল রাখতে হবে। সে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব হবে বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা ধাপে ধাপে। যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব। তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না। আমি বলছি না যে, শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে।’
পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে। তবে এটা একটা সুযোগও। আমরা চাইব, সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাঁদের নিয়ে আসার।’
এই উপদেষ্টা বলেন, ‘এখানেই এত দিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পদগুলো শূন্য। এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে।’

স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
৩ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১০ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১০ ঘণ্টা আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
১০ ঘণ্টা আগে