
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে এলেন ক্রীড়া উপদেষ্টা। বেলা ১১টা থেকে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও সমর্থকদের ভিড়।
স্টেডিয়ামে পা রাখতেই আসিফ মাহমুদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন ক্রীড়া সংগঠকেরা। বিসিবি পরিচালকদের পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সংগঠক-সামর্থকেরা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এসে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে নিয়ে যান। একটু পর ব্যক্তিগত গাড়িতে করে মিরপুরে স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল।
মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে যান আসিফ মাহমুদ। তামিম-সুজনরা তাঁকে মিরপুরের মাঠ, গ্যালারি, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরিয়ে দেখান। পরিদর্শনের পর আবারও বিসিবি কার্যালয়ে বসেন তাঁরা। ছিলেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও।
যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ বলেছিলেন, সিস্টেমে সংস্কার আনতে চান তিনি। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি দীর্ঘদিন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ছিলেন।
এরই মধ্যে তাঁর পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠানো হয়েছে। এ ছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন অনেকটা নেতৃত্বশূন্যতা কিংবা নির্জীব সময় পার করছে। অনেক পরিচালক দেশের বাইরে চলে গেছেন। দ্রুতই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বেশির ভাগ ক্রীড়া ফেডারেশনের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত। আমরা এসব বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেব। ক্রীড়া ফেডারেশনগুলোয় সর্বোচ্চ রাজনৈতিক সংশ্লিষ্টতা কমিয়ে আনার চেষ্টা করব।’
কোনো ক্রীড়া ফেডারেশনে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না, গণতন্ত্র ফেরানোর কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমাদের পরিকল্পনা করছি যারা অপকর্মে লিপ্ত, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা। ক্রীড়া ফেডারেশনগুলোয় গণতন্ত্র চর্চার বাস্তবায়ন করা। যেন কেউ একনায়কতন্ত্র চর্চার সুযোগ না পায়।’

লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
১৬ মিনিট আগে
লর্ডস টেস্ট হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন তিনি।
১ ঘণ্টা আগে
দেড় বছরের বেশি সময় জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন আমের খান। হঠাৎ তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবুকে। কয়েক দিন ধরে ম্যানেজার পদটি নিয়ে আগ্রহ দেখাচ্ছিলেন অনেকে। শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন মোহামেডানের এই কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন ছিল, দলের ভেতরের অস্বস্তি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যেই অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। কঠিন এই পরীক্ষার আগে অবশ্য নিজেদের প্রস্তুতি নিয়ে
২ ঘণ্টা আগে