
ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে ৫২ জন অভিবাসনপ্রত্যাশীর নৌকায় অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন। এ সময় ৪৩ জনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। নিহত ও উদ্ধারকৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক।
এ ঘটনায় হতাহত বাংলাদেশিদের খোঁজখবর নিতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আগামীকাল সোমবার তিউনিসিয়া যাবেন। দূতাবাসের কাউন্সিলর গাজী মো. আসাদুজ্জামান কবীর আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজী মো. আসাদুজ্জামান কবীর বলেছেন, ‘দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আগামীকাল সোমবার তিউনিসিয়া যাবেন। সেখানকার পরিস্থিতি অনুযায়ী হতাহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে গতকাল শনিবার লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া উপকূল থেকে ইউরোপে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাঁদের বহনকারী নৌকায় আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশ বাংলাদেশের নাগরিক। আর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৬ জন বাংলাদেশের নাগরিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দূতাবাস উদ্ধারকৃত নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিউনিসিয়া কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
আইওএম বলছে, বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ২০২৩ সালে ৩ হাজারের বেশি অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
আইওএমের তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করায় লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী নিজ নিজ উপকূলে নজরদারি জোরদার করছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ দূতাবাস দালাল ও পাচারকারীদের প্ররোচনা ও প্রতারণার শিকার হয়ে জীবনের ঝুঁকি না নিতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে তাঁদের সতর্ক করতে বাংলাদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতিদের পরামর্শ দিয়েছে।

মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছেন। এই সংখ্যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মে মাসের ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন’-এ এই চিত্র উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়কে গুরুত্ব না দিয়ে হেলাফেলায় পার করে দিলে এই ক্ষতি হবে দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা দুই সেতু দিয়ে প্রায় ৭ লাখ যান পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যান চলাচল করেছে। এ সময়ে দুই সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৬৪ কোটি টাকা। যানবাহনের চাপ বেশি থাকলেও বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজটের ঘটনা ঘট
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না, হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা...
৭ ঘণ্টা আগে