
বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, দেশেও ইনসাফের কায়েম করা সম্ভব হবে। আজ রোববার সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনি আজকে যে মনোভাব প্রকাশ করেছেন, বাংলাদেশের জনগণ এটাই কামনা করে। এই সংসদ দেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হউক।
জামায়াত আমির বলেন, এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের চেয়ার। আপনি ইনসাফের বার্তা দিয়েছেন। আপনি নিরপেক্ষভাবে সবকিছুকে বিবেচনায় নেবেন। যার যতটুকু পাওনা ততটুকু দেবেন।
ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আপনার দায়িত্ব পালনকালে নেওয়া সকল পদক্ষেপে সহযোগিতা করে যাবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’–এর হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র
৮ ঘণ্টা আগে
বিএনপির এক নেতাকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করা হয়েছে...
৯ ঘণ্টা আগে
‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাঁর প্রত্যর্পণের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি, বারবার পাঠিয়েছি। সরকার এখনো চায়, আইনানুগ প্রক্রিয়ায়, দুই দেশের মধ্যকার বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার তাঁকে ফেরত পাঠাবে। আমরা চাই, তিনি বিচারের মুখোমুখি হোন...
১০ ঘণ্টা আগে
যেহেতু আমরা একটা নির্বাচিত সরকার এবং আমাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নাই, জনগণের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এটা বিনিয়োগকারীদের জন্য একটা বড় আস্থার জায়গা। বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে তারা বিডিংয়ে আসবে। অতীতে অনেক রোড শো হয়েছে কিন্তু বিনিয়োগ আসেনি...
১০ ঘণ্টা আগে