দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিনে তাঁর ব্যস্ত সময় কেটেছে।
সকালে ঢাকায় এসেই তিনি চলে যান মার্কিন দূতাবাসে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে নিজের দেশের কূটনীতিকদের মূল্যায়ন শোনেন।
বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার হালচাল ও ফিলিস্তিন প্রসঙ্গ।
আলোচনায় অংশ নেন—ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, শ্রম অধিকারকর্মী বাবুল আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
সোহানুর রহমান বলেন, শ্রমিকের অধিকার, ফিলিস্তিন ও জলবায়ু পরিবর্তনের নানান দিক নিয়ে বৈঠকে কথা হয়েছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন লু। এরপর যোগ দেন নৈশভোজে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে লুর আলাদা আলাদা বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
২ ঘণ্টা আগে
আসামিদের অপরাধ খুবই গুরুতর। তারা হাজারো মানুষকে হত্যা ও ৩৫ হাজারের মতো মানুষকে গুরুতর জখম করার জন্য দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আসামিরা কোনো অনুকম্পা পেতে পারে না। ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে এক রাজনৈতিক জোকার।
৪ ঘণ্টা আগে
কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বাছাই কমিটিতেও সরকারের আধিপত্যের ঝুঁকি রয়েছে বলে মনে করছে টিআইবি। প্রস্তাবিত কমিটিতে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারদলীয় একজন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবকে রাখা হয়েছে। অন্য তিন সদস্যের অন্তত দুজনের মনোনয়নের ক্ষমতাও সরকারের হাতে থাকায় কমিশন নিয়োগে
৫ ঘণ্টা আগে
চলমান বিদ্যুৎ-সংকট বিবেচনায় দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশে দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে...
৫ ঘণ্টা আগে