
হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে প্রতিটি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
আজ বুধবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।
সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
এ সময় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি এবং উল্লেখযোগ্য ঘটনাবলি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ-সংক্রান্ত মামলার তদন্তের অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শুধু সভা-সমাবেশ বা পরিকল্পনা নয়, মাঠপর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি....
৩৮ মিনিট আগে
পূর্বের মামলার তথ্য গোপন করে পুনরায় মামলা করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। যা আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসায় ব্যয় করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে
জাতীয় গুরুত্বপূর্ণ এ আইনের ক্ষেত্রে গুমের ভুক্তভোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে মতামত দেওয়ার সময়সীমা অন্তত দুই সপ্তাহ করা উচিত...
২ ঘণ্টা আগে
দেশে ভূমিকম্প-পরবর্তী সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্ভাব্য ভূমিকম্পের ক্ষতি হ্রাস এবং দুর্যোগকালীন দ্রুত সমন্বয় নিশ্চিত...য়
২ ঘণ্টা আগে