তথ্য গোপন করে মামলা

পূর্বের মামলার তথ্য গোপন করে পুনরায় মামলা করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। যা আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসায় ব্যয় করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে।
জিপিএইচ ইস্পাতের করা আবেদন খারিজ করে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ হাজার ১০০ কোটি টাকার ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে জিপিএইচ ইস্পাতের নাম রয়েছে। সিআইবিতে প্রতিষ্ঠানের নাম না রাখার নির্দেশনা চেয়ে তাঁরা রিট করেছিলেন। গত ৭ জুলাই হাইকোর্ট রুল জারি করে স্থিতাবস্থা দেন। বিষয়টি জানার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, হাইকোর্টের মামলার তথ্য গোপন করে জিপিএইচ ইস্পাত একই প্রতিকার চেয়ে নিম্ন আদালতে মামলা করে। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দিলে তারা হাইকোর্টের আপিল করে। সেখানেও আগের তথ্য গোপন করা হয়। যা প্রতারণার শামিল। শুনানির সময় বিষয়টি ধরা পরলে বাদীপক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে।
২৩ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার পরিবহনমালিকদের সঙ্গে আলোচনা করে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে বাড়িয়েছে। এ নিয়ে গতকাল বুধবার সরকারি ঘোষণাও (প্রজ্ঞাপন) জারি হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত রুটভিত্তিক নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৭ ঘণ্টা আগে
নিউইয়র্কে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা, জবাবদিহি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপের.....
১০ ঘণ্টা আগে
বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।
১০ ঘণ্টা আগে