ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে, খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং অযথা কোথাও জমায়েত না হওয়ার কথাও বলা হয়েছে।
সম্ভাব্য জরুরি পরিস্থিতি বিবেচনায় সব সময় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর মধ্যে রয়েছে নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি এবং শুকনো খাবার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলতে হবে এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস আবুধাবির হটলাইন নম্বর +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬-এ যোগাযোগ করা যাবে। এ ছাড়া [email protected] ই-মেইলেও যোগাযোগ করা সম্ভব।
অন্যদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের জরুরি হটলাইন +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০৮১৬৮৩৬৩ নম্বরেও যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় বাংলাদেশ থেকে এই অঞ্চলগামী সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এই অবস্থায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের রাতযাপনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ইরাকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বাগদাদ। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দূতাবাস থেকে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে