উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং সবাইকে নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে সব সময় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইনস্যুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার এবং পানির মতো জরুরি সামগ্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলতে হবে এবং কুয়েত সরকার প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +965 69920013, +965 66516404, +965 50895161-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এ ছাড়া [email protected] ই-মেইলেও যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান মোহাম্মদ মনির।

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় বাংলাদেশ থেকে এই অঞ্চলগামী সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এই অবস্থায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের রাতযাপনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ইরাকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বাগদাদ। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দূতাবাস থেকে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে