দীর্ঘ নয় বছর বিরতির পর আবারও ইতালির রোমে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা–রোম রুটের সরাসরি ফ্লাইট চালু হবে। প্রাথমিক অবস্থায় এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশা করছি আগামী ২৬ মার্চ থেকে ঢাকা–রোম সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। এটি সামনে রেখে বর্তমানে রোমে বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ও স্টেশন চালু করাসহ সব ধরনের কাজ চলছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ঢাকা থেকে ৯ ঘণ্টায় রোমে পৌঁছাবে ফ্লাইটটি।’
জানা গেছে, সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন এক লাখ ৫০ হাজার ৬৯২ জন বাংলাদেশি। যাদের অনেকেই বছরে একাধিকবার বাংলাদেশে আসা–যাওয়া করেন। তবে ঢাকা–ইতালি রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের মাধ্যমে এত বিপুল বাংলাদেশি যাত্রী পরিবহন করে আসছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইনসগুলো।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে রোমে সরাসরি ফ্লাইট না থাকায় মধ্যপ্রাচ্যে ট্রানজিটের কারণে যাত্রীদের ভ্রমণে বেশি সময় ব্যয় হচ্ছে। অন্যদিকে বিদেশি এয়ারলাইনসগুলোর মাধ্যমে দেশ থেকে চলে যাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
এ প্রসঙ্গে বিমান এমডি বলেন, বাজার যাচাই করে দেখা গেছে ইতালিতে বসবাসকারী বাংলাদেশি ছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যাওয়া-আসা মিলিয়ে এ রুটে বছরে ৩ লাখের বেশি যাত্রী রয়েছে। ফলে এটি হবে বিমানের রেডি মার্কেট। আমাদের টার্গেট থাকবে এই রুটের প্রবাসীদের সর্বোচ্চ সেবাদান নিশ্চিত করা।
উল্লেখ্য, অব্যাহত লোকসানের কারণেই ২০১৫ সালের এপ্রিলে রোম রুটের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চালু থাকা অবস্থায় বহরে থাকা বোয়িং–৭৭৭ ইআর উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হতো। আসন সক্ষমতার তুলনায় গড়ে ৪০ শতাংশের বেশি যাত্রী না মেলায় সে সময় প্রতি ফ্লাইটে বিমান লোকসান দিত প্রায় এক কোটি টাকা।

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা। খেজুরে নির্ধারিত মাত্রার চেয়ে ৫ শতাংশ এবং শুঁটকি মাছে ১০ শতাংশ বেশি কীটনাশক পাওয়ার তথ্যও উঠে এসেছে।
৩ মিনিট আগে
সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে ৩ থেকে ৪ বছরের মধ্যে এ ব্যয় উঠে আসবে....
৮ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা ও ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। নৌপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরের মধ্যে শেষ হোক, সরকার এমনটা চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘সরকারের চাওয়া এই অর্থবছরের মধ্যে নির্বাচন কমিশন যেন নির্বাচনগুলো শেষ করে। তবে শুরু কবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আর আমি যদি শুরুটা বলে দেই
২ ঘণ্টা আগে