
বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আজ শনিবার দুপুর ১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতাদের আসতে দেখা যায়।
ইতিমধ্যে বৈঠকস্থলে উপস্থিত হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও খবর পড়ুন:

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীকে প্রার্থী চূড়ান্ত করতে দায়িত্ব দিয়েছে দল, তিনি প্রার্থী ঘোষণা করবেন। বিরোধী দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
৮ মিনিট আগে
স্কুল শিক্ষার্থীদের ইতিহাস ও গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১৬ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানকে ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৯ মিনিট আগে