আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
এদিন নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
ইসি সূত্র বলেছে, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রোববার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।
এদিকে আজ শনিবার ইসিতে আপিল শুনানির অষ্টম দিনে ৪৪ জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে আট দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় ৪০০ জন প্রার্থী। তবে এদিন কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা হারান। তবে হাসনাতের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সির আবেদন খারিজ করে দিয়েছে ইসি।
ইসি জানায়, আজ ১১২টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৩৭টি নামঞ্জুর হয়েছে। ৪৫টি মঞ্জুর হয়েছে। অপেক্ষাধীন আছে ১৯টি। নয়টি আবেদন প্রত্যাহারের কারণে উত্থাপিত হয়নি। দুটি আপিলের আবেদনকারী অনুপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়েছিল।
আজ শুনানি শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, রোববার দুপুর ১২টা থেকে সব পেন্ডিং আবেদনের শুনানি শুরু হবে।
এদিন প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে রয়েছেন জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, গাজীপুর-২ আসনের জনতার দলের প্রার্থী মো. শরিকুল ইসলাম সীমান্ত ও খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা প্রমুখ।
৭ প্রার্থীর বিরুদ্ধে বাদশা মিয়ার আপিল
সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। স্থানীয় রিটার্নিং কর্মকর্তা সব মনোনয়নই বৈধ ঘোষণা করেছিলেন। তাঁদের মধ্যে সিপিবিসহ সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে একাই আপিল করেছেন বিএনএফ প্রার্থী বাদশা মিয়া। আজ শুনানি শেষে ইসি সাত প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা। প্রস্তাবনা অনুযায়ী ১০০ কিলোমিটারের কম ও বেশি উভয় দূরত্বে কিলো প্রতি ১ টাকা বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই...
১৫ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড কার্যকর হয়নি। বর্তমানে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ৬টি রিট/সিভিল পিটিশন
১৯ মিনিট আগে
বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবিতে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ-পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির প্রতিনিধিরা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জার্মানির কোম্পানি অ্যারোডাটা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আগ্রহের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লট্জ।
১ ঘণ্টা আগে