
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে দেশটি।
আজ রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১০ অক্টোবরের ওই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে বিবৃতিতে জানানো হয়।
বাংলাদেশ নিহত বাংলাদেশিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। আহত সবার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে দেশটি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ হামলা অগ্রহণযোগ্য এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’
বাংলাদেশ হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন:

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ছাড়তে পারেনি। বিমানবন্দরে আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
১ ঘণ্টা আগে
২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে ২ লাখ ৮৯ হাজার ৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ (কেন্দ্র ভাড়া) পরিশোধকে অযৌক্তিক বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমান বিদ্যুৎ-সংকটের জন্য ভুল নীতি, সিদ্ধান্তহীনতা, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে মূল কারণ উল্লেখ করেছে মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের একের পর এক হামলার পটভূমিতে বাংলাদেশ থেকে সৌদিগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্পিকার ও তাঁর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলকে জাতীয়...
৪ ঘণ্টা আগে