
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব এনেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আজ সোমবার তিনি প্রস্তাবটি আনেন। তবে এটি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদে জানান, প্রস্তাবটির বিষয়ে তিনি মাগরিবের নামাজের বিরতির পর সিদ্ধান্ত জানাবেন। তবে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাননি। রাত সোয়া ৮টার পর সংসদের বৈঠক মুলতবি হয়।
এর আগে গত রোববার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার বিষয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব এনেছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। প্রস্তাবটি নিয়ে আগামীকাল মঙ্গলবার সংসদে আলোচনা হবে।
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব সংসদে তোলেন কিশোরগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, গত ২৯ তারিখ বিরোধীদলীয় নেতার একটি নোটিশ গৃহীত হয়েছে। এ টি নিয়ে আলোচনার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী একই বিষয়ে পুনরায় আলোচনা হবে না। তাই শেখ মজিবুর রহমান ইকবালের মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।

কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, আজ সকাল পর্যন্ত প্রায় ১১টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেলেও তিনটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়।
৩৮ মিনিট আগে
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’–এর হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র
১৩ ঘণ্টা আগে
বিএনপির এক নেতাকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে