
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে। যেখানে ভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮৮ শতাংশ।
ইসি সচিব বলেন, গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি। কিন্তু জানা মতে কোনো ভোটকেন্দ্রের ভোট স্থগিত হয়নি। সব কয়টা কেন্দ্রে ভোট চালু আছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক পরিস্থিতি নেই। এটা আমি নিশ্চিত করেছি।
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বাকিরা ভোটে আসবেন বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।
সহিংসতার ঘটনা মারাত্মক কিছু নয় দাবি করে ইসি সচিব বলেন, আমরা খবর পেয়েছি মেহেরপুরে ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে মারামারি হয়েছে। দু’জন আহত হয়েছে, চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। হতাহতের কিছুই না। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে কেন্দ্রের বাইরে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ করা হয়নি।
কেন্দ্র থেকে ভোটগ্রহণের তথ্য সংগ্রহে পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে ছিল প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্র থেকে তথ্য দিতেন। এবার আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করছি।
কুমিল্লা চৌদ্দগ্রামের একটি নারী কেন্দ্রে ১০ জন নারী ভোটারের ভোট একজন দিয়ে দিচ্ছে —এমন ভিডিও সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, আপনার কাছে ভিডিও থাকলে আমি প্রতিক্রিয়া কীভাবে দেব। ভিডিও আমাদের প্রেস সেকশনকে দেন, এখনই ব্যবস্থা নেব। এটা হয়ে থাকলে নিন্দনীয়, আমরা ব্যবস্থা নেব।
ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, নোয়াখালীর হাতিয়ায় এনসিপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাই আখতার আহমেদ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলো দুর্ভাগ্যজনক। এ রকম হওয়া উচিত না। যেখানে এ রকম ঘটনা ঘটেছে সেগুলো নিন্দনীয়। এটা ভোটকেন্দ্রের বাইরের, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু নির্দিষ্ট করে যদি বলেন অমুকে কতটুকু আহত হয়েছে, তাহলে আমি বলতে পারব না। আমাকে খবর নিয়ে বলতে হবে। হাতিয়ার ব্যাপারটা আমাদের নজরে এসেছে। কিন্তু ভোটগ্রহণে বাধা দেওয়া হয়নি, এখনো চলমান আছে। ঢাকা-১৮ আসনে এজেন্ট বের করে দেওয়ার বিষয়টি আমার নলেজে নেই। আমি খবর নেব।
এক সাংবাদিক প্রশ্ন করেন শরীয়তপুর-২ আসনে আগেই ভোট পড়ে গেছে —জবাবে ইসি সচিব বলেন, এটা আপনার কাছে আমি প্রথম শুনলাম। এমন ঘটনা হয়ে থাকলে ব্যবস্থা নেব। কিন্তু অনেক সংবাদই হয়েছে, এ পর্যন্ত মারাত্মক কিছু শুনেছেন? না। বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। আমাদের কেউ জানালে ব্যবস্থা নেব।
ভোট প্রদানের হারে ইসি সন্তুষ্ট কিনা —এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এটা ভোটারেরা বলবেন। আমরা তো চাইব ভোট প্রদানের হার বেশি হোক।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

তরুণ ভোটার তানভীর হাসান জানান, তিনি সকাল বেলাতেই বন্ধুদের সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছেন। তাঁর ভাষায়, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি, আজ একসঙ্গে ভোট দিচ্ছি। এটা আমাদের জন্য স্মরণীয় দিন। ভোট মানে শুধু প্রার্থী বেছে নেওয়া না, নিজের মত প্রকাশ করা।’
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখতে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি মিরপুর-১০ নম্বরে এস ও এস হারম্যান মেইনার কলেজের চারটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
১৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সরকার শুরু থেকেই তিনটি ম্যান্ডেট সামনে রেখেছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে সর্বশেষ ম্যান্ডেট ছিল নির্বাচন আয়োজন। সরকার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের...
২৫ মিনিট আগে
বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভিন্ন বলে মত দিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক ইয়োগিতা লিমায়ে। ভোটের খবর সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে বিবিসির এই সাংবাদিক এখন ঢাকায়। বিবিসির ইংরেজি ভাষার ওয়েবসাইটে দেশের ভোটের খবরাখবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।
৩০ মিনিট আগে