Ajker Patrika

মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আজেকর পত্রিকা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখতে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি মিরপুর-১০ নম্বরে এস ও এস হারম্যান মেইনার কলেজের চারটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

‎‎মার্কিন রাষ্ট্রদূত বেলা ৩টায় স্কুলটিতে প্রবেশ করেন। পরে স্কুলের চারটি কেন্দ্রেই পরিদর্শন করেন তিনি।

মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আজেকর পত্রিকা
মিরপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আজেকর পত্রিকা

এ সময় কেন্দ্রগুলোর কয়েকটি বুথে প্রবেশ করে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থান করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে কেন্দ্র থেকে বেরিয়ে যান তিনি। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত