
বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভিন্ন বলে মত দিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক ইয়োগিতা লিমায়ে।
ভোটের খবর সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে বিবিসির এই সাংবাদিক এখন ঢাকায়। বিবিসির ইংরেজি ভাষার ওয়েবসাইটে বাংলাদেশের ভোটের খবরাখবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।
ভোট পরিস্থিতি নিয়ে বিবিসির ওয়েবসাইটে ইয়োগিতা লিমায়ে লিখেছেন, ‘আমি ২০১৮ সালের নির্বাচনেও বাংলাদেশে এসেছিলাম। সে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। সেবারের তুলনায় এবার ভোটের পরিবেশ পুরোপুরি ভিন্ন।’
ইয়োগিতা লিমায়ে আরও লিখেছেন, ‘সে সময় (২০১৮ সাল) ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য এলাকায় ভ্রমণ করেছি আমি। আমার মনে আছে, তখন কেবল একটি দলেরই পোলিং এজেন্ট, নির্বাচনী উপকরণ, পোস্টার চোখে পড়েছে। সেই দল হলো শেখ হাসিনার আওয়ামী লীগ।’
বিবিসির এই সাংবাদিক আরও লিখেছেন, ‘সে সময় এক ধরনের ভীতির পরিবেশ ছিল। মানুষ কথা বলতে ভয় পেত। কিন্তু এখন পরিস্থিতি যেন ভিন্ন। যত ভোটারের সঙ্গে কথা বলেছি, সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখেছি। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের পোস্টারও চোখে পড়েছে এবার।’
ইয়োগিতা লিমায়ে লিখেছেন, ‘এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ। এ কারণে ভোট সত্যিকারের অবাধ ও সুষ্ঠু হচ্ছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা জানিয়েছেন, সেখানকার ভোটকেন্দ্রগুলোয় সকালের দিকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল।’
বিবিসির এই সাংবাদিক আরও জানিয়েছেন, ‘ঢাকার ভোটকেন্দ্রগুলোয় আমরা ভোট শুরুর প্রথম ঘণ্টায় অনেক ভোটার উপস্থিতি দেখেছি। কিছু ভোটারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা বলেছেন, এবারের নির্বাচনের পর দেশে প্রকৃত গণতন্ত্র ফিরবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।’

রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
১ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৫ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
৬ ঘণ্টা আগে