
সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেওয়ার জন্য পরিবহনের মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার ফলে যানবাহনের যন্ত্রাংশসহ রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক সমিতি।
১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ১৯ এপ্রিল রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের দুই দিন পেরিয়ে গেলেও সরকার এখনো ভাড়া সমন্বয় করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানিয়েছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতে আগামীকাল বুধবার সন্ধ্যায় বিভাগটিতে একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
অন্যদিকে বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটি দূরপাল্লা ও মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পর এই হার কমবেশি হতে পারে এবং তা চূড়ান্ত করা হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশেদুল ইসলাম...
৩৪ মিনিট আগে
নীতিমালায় অনুদান প্রাপ্তির ক্ষেত্রে পরিবারের উত্তরাধিকার নির্ধারণের জন্য অর্থ বিভাগের সর্বশেষ সরকারি কর্মচারী পেনশন সহজীকরণ আদেশ অনুসরণের কথা বলা হয়েছে। যদি মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকে তবে অনুদানের টাকা তাদের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে এবং এ ক্ষেত্রে স্ত্রীদের যৌথভাবে আবেদন করতে হবে।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়া এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর...
১ ঘণ্টা আগে
হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে