Ajker Patrika

প্রথম বৈঠকের আগেই নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২: ৫৯
প্রথম বৈঠকের আগেই নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। আজ বুধবার আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

একই আদেশে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে আশফাকুর রহমানকে কেন সরানো হয়েছে প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি। দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তা বা জেলা ও দায়রা জজ বা পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থানে আশফাকুর রহমানকে যোগ দিতে বলা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক অসন্তোষের মুখে গত ১ নভেম্বর পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। পদাধিকারবলে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান আশফাকুর রহমান ওই মজুরি বোর্ডের প্রধানের দায়িত্ব ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার সকাল ১১টায় সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে মজুরি বোর্ডের প্রথম সভা হবে। প্রথম সভায় বসার আগে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন আনল সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত