বছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, এ বছর শেষে দেশটিতে পর্যটকের সংখ্যা দাঁড়াবে প্রায় ৩ কোটিতে।
সৌদি আরব নিজেদের যে কটি পর্যটনকেন্দ্রের দিকে নজর দিচ্ছে, সেগুলোর মধ্যে এগিয়ে আছে তায়েফ শহর। মক্কা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরত্ব হওয়ায় পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এটি। শুধু তা-ই নয়, মনভোলানো সৌন্দর্য রয়েছে এ শহর ও তার আশপাশে।
দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড ম্যাগাজিনে বলেছেন, তায়েফকে অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে ৭০০ মিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগ করেছে সৌদি সরকার।

তায়েফের ভ্রমণযোগ্য আবহাওয়া
আরব দেশগুলোর গরম আবহাওয়া ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সেখানেই তায়েফ অন্যান্য গন্তব্যের চেয়ে ভিন্ন। মক্কায় যখন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে, তখন তায়েফে থাকে ২১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অবাক করা বিষয় হলো, তায়েফে তুষারপাত হয়। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় সৌদি আরবের প্রথম শহর হিসেবে জায়গা করে নিয়েছে তায়েফ।

স্থানীয় সংস্কৃতিতে সুসজ্জিত
চমৎকার সাজানো-গোছানো শহর হলো তায়েফ। শহরের কোনায় কোনায় রয়েছে বিভিন্ন ভাস্কর্য। এর আশপাশের প্রকৃতি অত্যন্ত মনোরম। এ ছাড়া তায়েফ ভ্রমণের জন্য পর্যটকেরা বেছে নেন বছরের মাঝামাঝি সময়। কারণ, এই মরুভূমির শহরে তখন অনুষ্ঠিত হয় গোলাপ উৎসব। এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই উৎসব চলে। মোহনীয় সুবাসের জন্য এ শহরের গোলাপ বিশ্বজুড়ে প্রসিদ্ধ। ফুলের নগরীখ্যাত তায়েফে প্রতিবছর অন্তত ৩০ কোটি গোলাপ উৎপাদিত হয়। হিসাবমতে, এই নগরীতে কমপক্ষে ৮০০ ফুলবাগান আছে। তায়েফের চাষিরা নিজেদের বাগানের গোলাপ দিয়ে নিজেরাই সুগন্ধি তৈরি করেন।
ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন সৌদি আরবকে বর্তমান বিশ্বের অন্যতম পর্যটন দেশ হিসেবে আখ্যায়িত করেছে। ২০১৯ সালের পর থেকে দেশটিতে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৭৩ শতাংশ।

বাড়ি ফেরার পথে পরিচিত কারও সঙ্গে দেখা হলে সাধারণ কুশল বিনিময় তো হয়ই, তারপর? বিদায় নেওয়ার আগে নিশ্চয়ই বলেন, ‘বাড়িতে আসবেন, একসঙ্গে চা খাওয়া যাবে।’ অফিসে কাজের ফাঁকে মাথাটা যখন ঝিম ধরে আসে, তখন পাশের চেয়ারে বসে থাকা সহকর্মীকে নিয়ে পাঁচ মিনিটের চা বিরতিতেই আমরা যাই।
৮ ঘণ্টা আগে
ভাবুন তো, যাঁর নিজের পাত্রই শূন্য, তিনি সেখান থেকে অন্যদের পাত্র কী করে পানিতে পূর্ণ করবেন? তাই অন্যকে ভালো রাখার প্রথম শর্ত হচ্ছে—নিজেকে ভালো রাখা। সে জন্য ‘মি টাইম’ বের করাটা জরুরি। অর্থাৎ, নিজের মতো সময় কাটানোর অবকাশ পেতে হবে।
৮ ঘণ্টা আগে
মানসিক শান্তির অন্যতম উপায় হয়ে উঠেছে ভ্রমণ। কিন্তু সাধ থাকলেও অনেক সময় সাধ্যের কারণে ভ্রমণপিয়াসি মানুষদের ঘরেই বন্দী থাকতে হয়। অনেকে ভাবেন, লটারি না জিতলে দুনিয়া ঘুরে দেখা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো, ভ্রমণের জন্য লটারির টিকিটের চেয়ে বেশি প্রয়োজন সঠিক কৌশল। কম খরচে বিশ্বভ্রমণের সেরা উপায়গুলো...
১২ ঘণ্টা আগে
হামোম তনু বাবু। অনেকে তাঁকে চেনেন মণিপুরি জাদুঘরের রূপকার হিসেবে। নিজ সম্প্রদায়ের ইতিহাস গতিশীল রাখার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে তিনি তিলে তিলে তৈরি করেছেন এই সংরক্ষণশালা বা জাদুঘর। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরের নাম চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল...
১৩ ঘণ্টা আগে