Ajker Patrika

ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনাম

ফিচার ডেস্ক
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০: ১৬
ভিসা অব্যাহতির আওতা বাড়াচ্ছে ভিয়েতনাম

পর্যটনশিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে বড় ধরনের নীতিগত সংস্কারের পথে হাঁটছে ভিয়েতনাম। দেশটির সরকার সম্প্রতি গুরুত্বপূর্ণ পর্যটন বাজারগুলোর সাধারণ পাসপোর্টধারীদের জন্য বাইল্যাটারাল ভিসা ইগজেম্পশন বা দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি চুক্তির পরিধি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে ভিয়েতনামের এই আসন্ন সুবিধা সাধারণ বাংলাদেশি পাসপোর্টধারীরা পাবেন না; কারণ, এই নীতি বাংলাদেশের জন্য কার্যকর নয়।

বেশি ব্যয়কারী ও দীর্ঘমেয়াদি পর্যটক আকর্ষণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দুই অঙ্কে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই চুক্তির পরিধি বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশটি। দ্বিপক্ষীয় ভিসা অব্যাহতি চুক্তি হলো দুটি দেশের সরকারের মধ্যে এমন একটি পারস্পরিক চুক্তি, যার মাধ্যমে উভয় দেশের সাধারণ নাগরিক ভিসা ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট দেশগুলোতে ভ্রমণ করতে পারেন। বর্তমানে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) মতো দেশগুলোতে এই নীতি অত্যন্ত সফলভাবে চালু রয়েছে। ফলে এসব দেশে পর্যটক আগমন বহুগুণ বেড়েছে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে শুধু কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এ ছাড়া ভিয়েতনামের নতুন প্রস্তাবিত নীতিতে যেসব দেশের পর্যটকদের উচ্চ ব্যয় করার ক্ষমতা ও সরাসরি বিমান যোগাযোগ রয়েছে, মূলত সেসব দেশকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে সাধারণ বাংলাদেশি পর্যটকদের আগের মতোই ই-ভিসা নিয়ে ভিয়েতনাম ভ্রমণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত