
বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। ‘প্যাকেজ ভিসা’ নামে এ ব্যবস্থায় অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গেই পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসা আবেদন, ফ্লাইট ও আবাসনের ব্যবস্থা করার প্রয়োজন হবে না।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশসহ কয়েকটি নির্বাচিত দেশে অনুমোদিত ট্রাভেল অপারেটরদের মাধ্যমে সেবা চালু হলেও পর্যায়ক্রমে এটি আরও বিস্তৃত করা হবে।
সৌদি আরব ইতিমধ্যে পর্যটন ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ সহজ করেছে। সেই ধারাবাহিকতায় ‘প্যাকেজ ভিসা’ নতুন সংযোজন হিসেবে পর্যটকদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করবে।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, সৌদি আরবের পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সফরকে আরও সহজ ও নির্বিঘ্ন করতে ট্যুর বুকিংয়ের সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়া একীভূত করা হয়েছে। এর ফলে পর্যটকদের পুরো ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে এবং সৌদিকে একটি সহজলভ্য বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক ভূমিকা রাখবে।
নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একই প্ল্যাটফর্মে ফ্লাইট, হোটেল, ভিসা এবং নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, ট্যুর ও ভ্রমণ কার্যক্রম বুক করতে পারবেন। এতে সময় ও প্রক্রিয়াগত জটিলতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।
এ উদ্যোগ অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের জন্যও নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করবে। তারা আকর্ষণীয় ট্যুর প্যাকেজ তৈরি, উন্নত গ্রাহকসেবা প্রদান এবং পর্যটকদের দীর্ঘমেয়াদি অবস্থান ও মানসম্মত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে।
তবে ‘প্যাকেজ ভিসা’ সুবিধা শুধু সেসব অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে পাওয়া যাবে, যারা সৌদি কর্তৃপক্ষ নির্ধারিত সেবার মান পূরণ করে এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা প্রদান করে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন। এই সংখ্যা আরও বাড়াতে এবং বৈশ্বিক পর্যটন বাজারে সৌদি আরবের অবস্থান শক্তিশালী করতেই ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সৌদি ট্যুরিজম অথরিটি (এসটিএ) বর্তমানে বিশ্বের ৩৮টি দেশে ১৬টি আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে সৌদি আরবকে পর্যটন গন্তব্য হিসেবে প্রচার, পর্যটন প্যাকেজ উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের কাজ করছে।

নরওয়েজিয়ানরা সংবেদনশীল ত্বকের চর্চায় প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে মিনিম্যালিস্টিক এক রূপ রুটিনের ওপর নির্ভর করে। এটি সংবেদনশীল ত্বকের সুরক্ষা প্রাচীর শক্তিশালী করে, জ্বালাপোড়া কমায় এবং উচ্চমানের সক্রিয় উপাদান ত্বকের গভীরে পৌঁছে দিতে সহায়তা করে। সংবেদনশীল ত্বক শুধু একটি ত্বকের ধরন বললেই চলে না...
২৮ মিনিট আগে
১৭৭৬ সালের ৪ জুলাই, ফিলাডেলফিয়া শহরেই আমেরিকার প্রতিষ্ঠাতারা স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। কিন্তু বর্তমান আমেরিকার এই রাজনৈতিক ও আদর্শিক সূতিকাগারটি যে একসময় একটি ছোট্ট এবং প্রায় বিস্মৃত সুইডিশ উপনিবেশের অংশ ছিল, তা আজ অধিকাংশ আমেরিকান বা খোদ সুইডিশদেরও অজানা। বলা যায়, এটি আমেরিকায়...
২ ঘণ্টা আগে
টমেটোর স্যুপকে সাধারণত স্বাস্থ্যকর খাবার হিসেবে দেখা হয়। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, স্বাস্থ্যকর বলেই কি এই স্যুপ বেশি বেশি করে খাওয়া যায়? উত্তর হলো, না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্যুপ অতিরিক্ত খাওয়ার কিছু নেতিবাচক দিক আছে। টমেটোতে প্রাকৃতিকভাবেই সাইট্রিক এবং ম্যালিক...
৪ ঘণ্টা আগে
বিশ্ব ফুটবল ইতিহাসের পাতা ওল্টালে পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা নাজারিও রোনালদোর মতো কিংবদন্তিদের নাম জ্বলজ্বল করে। কেউ বল নিয়ন্ত্রণে জাদুকর, কেউ গোলমুখে খুনে মেজাজের জন্য পরিচিত, আবার কারও শক্তির জায়গা ছিল গতি আর অবিশ্বাস্য ড্রিবলিং।
১ দিন আগে