দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। ভরা গ্রীষ্মে পড়েছে এই ঈদ। ঈদের আগেই রুক্ষ ও রোদে পুড়ে যাওয়া ত্বকের ক্ষয়ক্ষতি কীভাবে সারিয়ে তুলবেন, সেই দুশ্চিন্তায় ভুগছেন? ঈদের আগে সুন্দর ত্বক পেতে কী করণীয় তা জানাচ্ছেন বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি।
ঈদের আগে ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে ঘরোয়া প্যাক লাগাতে পারেন। এর জন্য ২ চা-চামচ চন্দনের গুঁড়া নিন। সঙ্গে মেশান ১ চা-চামচ গ্লিসারিন, ১ চা-চামচ লেবুর রস ও ১ চা-চামচ গোলাপজল। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। সহজ উপায়ে ত্বকের যত্ন নিতে পারেন সবুজ চায়ের পাতা দিয়ে। এর জন্য খানিকটা গ্রিন টির পাতায় ২ চামচ মধু, আধা চামচ দই ও সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করলে রোদে পোড়া দাগ কমে গিয়ে ত্বক উজ্জ্বল হবে।
ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে চিনির জুড়ি মেলা ভার। হাতে যদি সময় কম থাকে কিংবা রূপচর্চার অন্যান্য উপকরণ যদি হাতের কাছে না থাকে, তাহলে কয়েক ফোঁটা অলিভ অয়েল ও ১ চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। ধোয়ার সময় স্ক্রাব করে ধোবেন। এতে মুখের ময়লা পরিষ্কার হবে।
যাঁদের ত্বক বেশি শুষ্ক, তাঁরা কলার প্যাক লাগাতে পারেন। এর জন্য দুধের সরের সঙ্গে একটা মাঝারি আকারের কলা পেস্ট করে মিশিয়ে নিন। এই প্যাক লাগালে ত্বক নরম হবে। রুক্ষতা ও শুষ্কতা থাকবে না। মোলায়েম ত্বক পেতে ঘরে বসেই স্ক্রাব করতে পারেন। এর জন্য চা তৈরির পর চায়ের পাতা মুখে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। খানিকক্ষণ স্ক্রাবিংয়ের পর মুখে ময়শ্চারাইজার লাগান। চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল, নরম ও মসৃণ করতে সাহায্য করে।
বেকিং সোডা ত্বকের ব্রণ, পোরস, ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। ত্বকের মরা কোষও দূর করে এটি। ত্বকের গঠন সুন্দর রাখতে ২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন-চারবার ব্যবহার করলে ভালো উপকার পাবেন। ত্বকের স্ক্রাবার হিসেবে দারুণ কাজ করে চিনি। ত্বকের মৃত কোষ তুলে ত্বককে ঝকঝকে ও মোলায়েম করে তোলে চিনি। অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন। অর্থাৎ মুখে ও সারা শরীরে আলতো হাতে ঘষুন। যতক্ষণ না চিনি গলে যায়, ততক্ষণই স্ক্রাবিং করুন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।
চায়ের লিকার ত্বকের কালো ভাব ও ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করে। এর জন্য ঠান্ডা চায়ের লিকারে একখণ্ড কাপড় ডুবিয়ে রেখে সেটি মুখে লাগাতে হবে। চায়ের লিকার বরফ করে লাগালে ত্বকের কালো দাগ-ছোপ দূর হয় খুব সহজে।
এ সময়ে ত্বকের যত্ন নিতে বরফ ব্যবহার করতে পারেন। বাইরে থেকে এসে মুখ ধুয়ে ত্বকে বরফ ঘষতে পারেন। নরম সুতি কাপড়ে বরফ নিয়ে আলতো ঘষে ত্বকে লাগান। এতে ত্বক ঠান্ডা থাকবে। এ ছাড়া বরফের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বক ঘষতে পারেন। এটি ত্বকের জন্য খুবই ভালো।
ঠোঁট সজীব রাখতে পারেন ঘরোয়া প্যাক ব্যবহার করেই। চিনির কেরামতিতেই ঠোঁট ফাটার সমস্যাসহ শুষ্কতা দূর করতে পারবেন। ঠোঁটে বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন। এতে ঠোঁট নরম হবে। খানিকটা গোলাপি হবে। এ ছাড়া একটি লেবুর টুকরোর সঙ্গে চিনি মিশিয়ে তা দিয়ে ঠোঁটে স্ক্রাব করতে পারেন। এতে ঠোঁট সুন্দর হবে।
ছবি: পেক্সেলস

নতুন একটি ঠিকানা দিয়ে গতকাল নতুন অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব আহমেদ। গুলশান ২-এর ভেঞ্চুরা মলে প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে দোতলায় সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি প্রবেশ করছে তাদের চ্যাপটার টু-এ। তবে এটি শুধু নতুন আউটলেট নয়; বরং হাউস...
৩ ঘণ্টা আগে
দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
৭ ঘণ্টা আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
৯ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
১২ ঘণ্টা আগে