
বেশ গরম পড়েছে। এই গরমে একটু টক খেলে আরামবোধ হয়। তাই আপনাদের জন্য মলা মাছের টক রান্নার রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
মলা মাছ ২০০ গ্রাম, আলু ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫-৬টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আম ১টা, সয়াবিন তেল ২ টেবিল চামচ।
আলুর খোসা ফেলে কুচি করে কেটে নিন। হাঁড়িতে আলু কুচি পানি দিয়ে ডালের মতো করে রান্না করুন। পরে ডাল ঘুঁটনি দিয়ে ঘুঁটে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। পরে আবারও ঘুঁটনি দিয়ে ঘুঁটে কাঁচা মাছ দিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। অন্য কড়াইতে সয়াবিন তেল গরম করে রসুন কুচি সোনালি করে ভেজে রান্না করা টকের মধ্যে দিয়ে ঢাকনাসহ রান্না করুন। ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মলা মাছের টক।

ব্রাজিল মানেই ফুটবল, কফি আর সাম্বা! তা সে বিশ্ব ফুটবলের আসর হোক, আর এমনিতে ব্রাজিল নিয়ে আলোচনার আসরেই হোক—তিনটি কথা ঘুরেফিরে আসবেই। আসবে না কেন? পেলে থেকে শুরু করে হালের নেইমার, বিশ্ব ফুটবলকে অনন্য জায়গায় নিয়ে যেতে এই নামগুলোর গুরুত্ব বিশাল।
৩ ঘণ্টা আগে
পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত নানা দায়িত্ব বা জরুরি কাজ অনেক সময় অফিসের স্বাভাবিক কর্মঘণ্টার মধ্যেই চলে আসে। আবার অনেক সময় অফিসের কাজের স্বার্থেই বাইরে কোনো সেমিনার বা মিটিংয়ে অংশ নিতে হয়। এই ধরনের পরিস্থিতিতে কর্মক্ষেত্র ও পেশাদারত্বের জায়গা...
৮ ঘণ্টা আগে
বর্তমানে আমরা বিভিন্নভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করি—কখনো ছবি এডিট করতে, কখনো সুন্দর ক্যাপশন পেতে, কখনো কাজের ক্ষেত্রে, আবার লেখাপড়ার ক্ষেত্রেও। আপনার কি মনে হয় এআই সত্যিই বুদ্ধিমান। প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও মেটার সাবেক প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকান কিন্তু তা...
১১ ঘণ্টা আগে
কর্মব্যস্ত নাগরিক জীবনে ‘ছুটি’ শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এক চিলতে স্বস্তি। আমরা অনেকেই ভাবি, দিন-রাত এক করে ছুটি না নিয়ে কাজ করলেই বুঝি ভালো কর্মী হওয়া যায়। নতুন চাকরি, পদোন্নতির প্রতিযোগিতা কিংবা টেবিলের ওপর জমে থাকা কাজের পাহাড়। এসব নিয়ে ভয়ে অনেকেই ছুটি নিতে রীতিমতো অপরাধবোধে ভোগেন।
১২ ঘণ্টা আগে