Ajker Patrika

বিফ কিমা কোপ্তা কারি

ফিচার ডেস্ক, ঢাকা 
বিফ কিমা কোপ্তা কারি
বিফ কিমা কোপ্তা কারি

ঈদে গরুর মাংস দিয়ে ভিন্ন স্বাদের কিছু খাবার তৈরির কথা ভাবছেন? তাহলে এই রেসিপি আপনার জন্য। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

কোপ্তা তৈরির জন্য

গরুর কিমা ৫০০ গ্রাম, ডিম ২টি, পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতাকুচি ২ টেবিল চামচ, গরম মসলার পাউডার ১ চা-চামচ, লবণ স্বাদমতো, বেসন ২ টেবিল চামচ।

কারির জন্য

পেঁয়াজবাটা ১ থেকে ৪ কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচবাটা ১ চামচ, ধনে ও জিরাগুঁড়া ১ চামচ করে, হলুদগুঁড়া ১ চামচ, গরম মসলা ১ চামচ, তেল/ঘি ১ থেকে ৪ কাপ।

প্রণালি

গরুর সেদ্ধ কিমা, ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে ও পুদিনা পাতাকুচি, গরম মসলা, লবণ, বেসন—সব একসঙ্গে মিশিয়ে কোপ্তা বানিয়ে নিন। ডুবো তেলে কোপ্তাগুলো বাদামি করে ভেজে নিন। এবার কড়াইয়ে তেল বা ঘি গরম করে পেঁয়াজবাটা দিন। বাদামি রং হলে সব বাটা মসলা দিয়ে ১০ মিনিট রান্না করুন। এরপর পানি দিন। মসলায় সুন্দর ঘ্রাণ বের হলে ভাজা কোপ্তাগুলো দিয়ে ১৫ মিনিট চুলায় রেখে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন বিফ কোপ্তা কারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত