
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
জন্মদিনে এই লেখাটি তাই লেখা হচ্ছে লিওনেল মেসির প্রিয় খাবার নিয়ে। সর্বকালের সেরা এই খেলোয়াড় সম্পর্কে যা না জানলেই নয়, তা হলো তিনি তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে খেতে ভালোবাসেন। এই আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়নের কাছে সাফল্য মানে শুধু সোনার ট্রফি এবং জনপ্রিয়তা নয়, বরং তাঁর দেশ, তাঁর প্রিয় মানুষ এবং পরিবার ও দলের সঙ্গে ভালো সময় কাটানো। একেই বলে বিনয়, তা-ই না?
মেসির আন্তরিকতা এবং সরলতা থেকে যেসব ভক্তরা অনুপ্রাণিত হন, তাঁদের জন্য এই আয়োজনে থাকছে তাঁর অন্যতম প্রিয় একটি খাবারের রেসিপি। যা অবশ্যই একটি ঐতিহ্যবাহী আর্জেন্টাইন খাবার। দেশে থাকাকালীন বা ভ্রমণের সময় তিনি অনেক জায়গায় খেতে যেতে ভালোবাসেন, কিন্তু মেসির কাছে ঘরে তৈরি মিলানেসা নাপোলিটানার মতো সুস্বাদু আর কিছুই নেই। মেসিপ্রেমীরা ঘরেই তৈরি করে নিতে পারেন প্রিয় তারকার পছন্দের এই খাবারটি। জেনে নিন কীভাবে তৈরি করবেন–
গরুর মাংসের রাউন্ড স্টেক দেড় পাউন্ড, ডিম ৬টি, রসুন কুচি ৩ কোয়া, ধনেপাতা ১ মুঠ, ব্রেড ক্রাম্বস প্রয়োজনমতো, ভেজিটেবল অয়েল ভাজার জন্য, টমেটো সস ১ কাপ, মোজারেলা চিজ স্লাইস করা প্রয়োজনমতো, লবণ ও গোলমরিচ গুঁড়ো প্রয়োজনমতো, শুকনো অরিগানো প্রয়োজনমতো।
স্টেকটি প্রায় আধা ইঞ্চি চওড়া করে টুকরো করে কেটে নিন। এবার মিট টেন্ডারাইজার বা কোনো ভারী জিনিস ব্যবহার করে মাংসের টুকরোগুলো পিটিয়ে চ্যাপ্টা করে নিন। একটি বড় বাটিতে ৬টি ডিম, লবণ, রসুন এবং ধনেপাতা একসঙ্গে মেশান। এই মিশ্রণটি দিয়ে পেটানো মাংসের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলোর দুই পাশে সমানভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। ব্রেড ক্রাম্বস মাখানো মাংসের টুকরোগুলো গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর তুলে রাখুন। এবার একটি বেকিং প্যানে ভেজে রাখা মাংসের টুকরোগুলো রাখুন। প্রতিটি টুকরোর ওপরে এক টেবিল চামচ টমেটো সস, এক স্লাইস মোজারেলা চিজ এবং এক চিমটি অরিগানো দিন। ওভেনে ৩৫০° ফারেনহাইট তাপমাত্রায় ৫ মিনিট বেক করুন। ব্যস্, তৈরি হয়ে গেলে মেসির প্রিয় মিলানেসা নাপোলিটানা।
সূত্র: গৌল ও অন্যান্য

বাঙালি আর দূর আফ্রিকার দেশ ঘানার মানুষের মধ্যে একটা বিষয়ে খানিকটা মিল আছে। চমকে ওঠার কিছু নেই। শীতলক্ষ্যাতীরের মানুষ যেমন সুদীর্ঘ সময় ধরে তাঁতে বুনে চলেছেন জামদানি কাপড়, ঘানার মানুষও তেমনি তাঁতের ফ্রেমে রঙিন সুতায় বুনে চলেছেন নিজেদের ইতিহাস। ঘানার ঐতিহ্যবাহী কাপড়ের গল্পটা শুধু সুতা দিয়ে কাপড় বোনার
৪ ঘণ্টা আগে
বাঙালির যেমন আছে শিঙাড়া বা আলুর চপের মতো জিবে জল আনা ভাজাপোড়া খাবার, তেমনি উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের মানুষদের আছে ঐতিহ্যবাহী পদ ‘মাকুদা’। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মৌরিতানিয়া নিয়ে গঠিত উত্তর আফ্রিকার একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল মাগরেব। আর মাকুদা হলো সেই অঞ্চলের গোল চ্যাপ্টা...
৬ ঘণ্টা আগে
ইউরোপের একমাত্র লিঙ্গ-ভিত্তিক বিভক্ত সৈকত ইতালির ‘আল্লা ল্যান্টার্না’। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই সৈকতে সম্প্রতি এক অভূতপূর্ব হট্টগোলের ঘটনা ঘটেছে। এক তরুণী পর্যটক পুরুষদের জন্য সংরক্ষিত এলাকায় গিয়ে রোদ পোহাতে অস্বীকৃতি জানালে এই ঝামেলার সূত্রপাত হয়।
১৬ ঘণ্টা আগে
রাতের ভালো ঘুম আমাদের ত্বকের জন্য বিস্ময়করভাবে উপকারী হতে পারে। ত্বকের যত্নের রুটিনে ঘুম কেন অপরিহার্য, সে সম্পর্কে কথা হয়েছে কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহার সঙ্গে। ঘুমের অভাবে ত্বকের কী ক্ষতি হয় এবং ঘুমের মাধ্যমে কীভাবে ত্বকের উন্নতি করা যায়, সে বিষয়ে জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে