
ইউরোপের একমাত্র লিঙ্গ-ভিত্তিক বিভক্ত সৈকত ইতালির ‘আল্লা ল্যান্টার্না’-এর স্থানীয় নাম ‘পেদোচিন’। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই সৈকতে সম্প্রতি এক অভূতপূর্ব হট্টগোলের ঘটনা ঘটেছে। এক তরুণী পর্যটক পুরুষদের জন্য সংরক্ষিত এলাকায় গিয়ে রোদ পোহাতে অস্বীকৃতি জানালে এই ঝামেলার সূত্রপাত হয়।
মঙ্গলবার (২৩ জুন) ডেইলি মেইল জানিয়েছে, মিলান থেকে আসা এক তরুণী তাঁর সঙ্গীকে নিয়ে ইতালির উত্তর উপকূলের ট্রিয়েস্ট শহরের ওই সৈকতে বেড়াতে গিয়েছিলেন। বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি সৈকতের পুরুষদের অংশে গিয়ে বসেন। সে সময় ৫০ বছর বয়সী এক নারী তাঁকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেন। উল্লেখ্য, বয়স্ক ওই নারী তাঁর প্রতিবন্ধী ছেলেকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য তাঁর স্বামীর সাহায্য চাইতে সাময়িকভাবে পুরুষদের অংশে গিয়েছিলেন।
পরে বয়স্ক নারীটি সৈকতের নিয়ম মনে করিয়ে দিতেই খেপে যান মিলানের ওই তরুণী। তিনি সৈকতের নিয়মকে ‘মধ্যযুগীয়’ ও ‘পশ্চাৎপদ’ বলে আখ্যা দেন এবং প্রতিবাদকারী নারীকে ‘বর্ণবাদী’ ও ‘লিঙ্গবাদী’ বলে গালিগালাজ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা মধ্যযুগে বাস করছেন। এটি সরাসরি বৈষম্য। আপনাদের লজ্জা হওয়া উচিত। যদি আপনাদের এমন নিয়মই থাকে, তবে আপনারা ইতালীয় নাগরিক হওয়ার যোগ্য নন।’
একপর্যায়ে তরুণীটি ওই বয়স্ক নারীর দিকে তেড়ে যান এবং হাত তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সৈকতের এক নারী কর্মীকেও ধাক্কা দেওয়া হয়। পরবর্তীতে উপস্থিত পুরুষদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর পর্যটক দম্পতি সৈকত ত্যাগ করেন, তবে তাঁরা তাদের প্রবেশ ফি বাবদ দেওয়া ২.৪০ ইউরো ফেরত দাবি করেন।

স্থানীয়ভাবে পেদোচিন নামে পরিচিত ওই সৈকতটি একটি বড় দেয়াল দিয়ে দুই ভাগে বিভক্ত। একপাশে নারী ও ১২ বছর পর্যন্ত শিশুরা থাকতে পারে, অন্যপাশটি পুরুষদের জন্য সংরক্ষিত। বিপরীত লিঙ্গের কারও সঙ্গে দেখা করতে হলে সাঁতার কেটে সমুদ্রের গভীরে থাকা একটি নির্দিষ্ট বয়া পর্যন্ত যেতে হয়। এক শতাব্দীরও বেশি সময় ধরে এই নিয়ম চলে আসছে।
স্থানীয় নারীরা এই বিভাজনকে খুবই ইতিবাচকভাবে দেখেন। কারণ, এর ফলে তারা পুরুষদের নজরদারি ছাড়াই স্বাচ্ছন্দ্যে টপলেস সানবাথ উপভোগ করতে পারেন। ‘পেদোচিন’ শব্দের অর্থ উকুন। ধারণা করা হয়, অতীতে এই স্থানে ভ্রমণকারীরা ঘোড়ার উকুন পরিষ্কার করতেন। আবার স্থানীয় উপভাষায় ঝিনুককেও ‘পেদোচি’ বলা হয়, যার খামার কাছেই অবস্থিত। শহরের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত এই পাথুরে সৈকতটি বয়স্কদের কাছে বেশ জনপ্রিয়। এটি নিয়ে ২০১৬ সালে একটি তথ্যচিত্রও নির্মিত হয়েছে।
এই ঐতিহ্যবাহী সৈকতটি স্থানীয় সংস্কৃতির অংশ হলেও, বাইরের পর্যটকদের আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে এর সংঘাত মাঝেমধ্যেই এমন বিতর্কের জন্ম দিচ্ছে।

দুই দশক ধরে একাই পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেন ব্রিটিশ ভ্রমণবিষয়ক লেখক লিডিয়া সোয়িনস্কো। জর্জিয়া, ভারত, কলম্বিয়াসহ বহু দেশ ঘুরলেও তাঁর ভ্রমণতালিকায় শ্রীলঙ্কা ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় একটি ১২ দিনের গ্রুপ ট্যুরে যোগ দিয়েই জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি—প্রেমে পড়ে গেছেন
১০ ঘণ্টা আগে
সাগরপাড় থেকে ফেরার পর কমবেশি সবার ত্বক খানিকটা কালচে হয়ে যায়। সমুদ্র এলাকার তীব্র রোদ, নোনাজল এবং বালুর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সঙ্গে দরকার গভীর পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। যাঁরা সমুদ্রপাড়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের...
১৯ ঘণ্টা আগে
কারিনা কাপুর একদিকে যেমন ভীষণ ফিটনেস-সচেতন, অন্য়দিকে দারুণ ভোজনরসিক। জনসমক্ষে খাবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জিরো-ফিগার হওয়ার চেয়ে তিনি বরং আলু পরোটা খেতেই বেশি পছন্দ করেন! এই অভিনেত্রী বারবার তাঁর প্রিয়...
১ দিন আগে
সকালের নাশতা মানেই কি প্রতিদিনের সেই চেনা ডিম-রুটি? স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে চোখ ফেরানো যেতে পারে তুরস্কের দিকে। দেশটিতে নাশতার টেবিলে জনপ্রিয় এক পদ মেনেমেন। টমেটোর রসাল স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ আর ডিমের মেলবন্ধনে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটি খাবার। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি...
১ দিন আগে