
নিজের লেখা বইয়ের নাম বদলাবেন না, কারণ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না তাঁর—আদালতে এমনটাই জানালেন কারিনা কাপুর খান। গত মে মাসে একটি আইনি নোটিশ পান অভিনেত্রী। আপত্তি ওঠে তাঁর ‘দ্য প্রেগন্যান্সি বাইবেল’ বইটির নাম নিয়ে। মধ্যপ্রদেশের এক আদালতে কারিনার বিরুদ্ধে মামলা করেন ক্রিস্টোফার অ্য

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সমন জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট। ২০২১-এ মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অভিনেত্রী। বইটির নামের সঙ্গে যুক্ত ছিল বাইবেল শব্দটি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।

দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। ‘কেজিএফ’ স্টার যশের ‘টক্সিক’ সিনেমায় দেখা যাওয়ার কথা ছিল বলিউডের এই অভিনেত্রীকে। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের খবর, যশের ‘টক্সিক’ সিনেমার কাজ ছেড়েছেন কারিনা।

এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।