
শত শত বছর ধরে আমাদের রান্নাঘর আর দাদি-নানিদের ঘরোয়া টোটকার এক অপরিহার্য অনুষঙ্গ আদা। এর পুষ্টিগুণের জুড়ি নেই। তপ্ত দুপুরে এক গ্লাস রিফ্রেশিং আদা-লেবুর শরবত কিংবা বৃষ্টির দিনে এক কাপ ধোঁয়া ওঠা আদা চায়ে চুমুক দিলেই এই কথার সত্যতা টের পাওয়া যায়। এর ঔষধি গুণ শরীরকে ভেতর থেকে সুস্থ ও চাঙা রাখতে জাদুর মতো কাজ করে। আড্ডা জমিয়ে তুলতে কিংবা এক চুমুকে প্রাণ জুড়াতে লেবুর শরবতের জুড়ি নেই। সাধারণ লেবুর শরবতে আদার ঝাঁজালো ফ্লেভার যোগে তৈরি করতে পারেন ইজি জিঞ্জার লেমোনেড। এটি একদিকে যেমন টক-মিষ্টি, অন্যদিকে দারুণ রিফ্রেশিং।
মাত্র ৩টি মূল উপকরণ দিয়ে তৈরি করুন এই রিফ্রেশিং আদা-লেবুর শরবত।
প্রতি গ্লাসের জন্য ১টি আস্ত তাজা লেবু, চিনি বা মধু, তাজা আদার টুকরো, পানি ও বরফকুচি।
আদার সিরাপ তৈরির জন্য প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পানি ও চিনি বা মধু একসঙ্গে মিশিয়ে নিন। এবার এতে তাজা আদার টুকরোগুলো দিয়ে দিন। মিশ্রণটিকে হালকা আঁচে কিছুক্ষণ জ্বাল দিন বা ফুটিয়ে নিন। এতে আদার সবটুকু ফ্লেভার ও ঝাঁজ পানির সঙ্গে মিশে একটি চমৎকার জিঞ্জার সিম্পল সিরাপ তৈরি হয়। সিরাপটি তৈরি হতে হতে তাজা লেবুগুলো কেটে রস চিপে নিন। লেবুর পুরো রস বের করার জন্য একটি সাইট্রাস জুসার ব্যবহার করতে পারেন। এরপর একটি বড় পাত্রে লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে লেবু-পানি তৈরি করুন। এবার আগে থেকে তৈরি করে রাখা আদার সিরাপ ছেঁকে লেবু-পানির পাত্রে ঢেলে দিন। চামচ দিয়ে পুরো মিশ্রণটি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল চমৎকার জিঞ্জার লেমোনেড! পরিবেশনের আগে গ্লাসে প্রচুর বরফকুচি নিয়ে তার ওপর শরবতটি ঢেলে দিন।
সূত্র: মিনিমালিস্ট বেকার

বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
৩ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
৫ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
৭ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৯ ঘণ্টা আগে